কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পুরোনো একটি নাশকতা ও মারাত্মক বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গোল্ডেন সাব্বির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আনুষ্ঠানিকভাবে আইনি আবেদন জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবেদনকৃত আসামির নাম গোল্ডেন সাব্বির। তিনি যশোর শহরের  শংকরপুর এলাকার মো. খোয়াব হোসেন ওরফে মেসিয়ারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে যশোর কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা এবং বিস্ফোরক উপাদান আইন (The Explosive Substances Act, 1908)-এর ৩/৪/৫/৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৮ জানুয়ারি কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় কতিপয় দুষ্কৃতকারী ব্যাপক নাশকতামূলক ও সহিংস কর্মকাণ্ড সংঘটিত করে। উক্ত মামলার এজাহারে একাধিক সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মামলাটির সুষ্ঠু তদন্ত, আলামত উন্মোচন ও পরবর্তী সার্বিক আইনি প্রক্রিয়ার স্বার্থে ইতোপূর্বে অন্যান্য অপরাধে আটক গোল্ডেন সাব্বিরকে এই নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ বিচারিক আদালতের কাছে এ আবেদন করা হয়।

পুলিশ ও আদালত সূত্র নিশ্চিত করেছে, মামলাটি বর্তমানে চূড়ান্ত আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *