কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
???????

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি 

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে প্রায় অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হারিপাড়া গ্রামে কুয়াকাটা-কলাপাড়া বিকল্প সড়কের পাশের ৫০ শতাংশ জমিতে এ ঘটনা ঘটে।

ওই জমির মালিকানা দাবিদার মোসা. রুকসানা বিশ্বাস সাংবাদিকদের জানান, বালিয়াতলী মৌজার ৭০/৭১ নম্বর খতিয়ানের ৫০ শতাংশ জমি প্রায় দুই যুগ আগে প্রয়াত শাহ আলম মোক্তারের ছেলে সাবেক বিমানবাহিনীর পাইলট জামিল আহসানের কাছ থেকে ক্রয় করে তিনি ভোগদখল করে আসছেন। তাঁর দাবি, ওই জমিতে মেহগনি, অর্জুন ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রুকসানা বিশ্বাসের অভিযোগ, শনিবার বিকেলে স্থানীয় মো. রাসেল হাওলাদার, কাওসার হোসেন, আশিক ও মিজানুর রহমান ওই জমির অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলেন এবং জমিটি দখলের চেষ্টা চালান।

তবে গাছ কাটা ও দখলের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল হাওলাদার। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান ছিল; ওই মামলায় তাঁরা রায় পেয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী জমি পরিষ্কার করে তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রুকসানা বিশ্বাস। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কুয়াকাটা সৈকতে বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা : ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান

কুয়াকাটা সৈকতে সন্ধান মিলল নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীমের

ঢাকঢোল ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কলাপাড়ায় পালিত হলো আবহমান বাংলার নবান্ন

কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদিই আগুন

কুয়াকাটায় সরকারি গাছ কেটে সাবার : গভীর রাতে বালু ফেলে জমি দখলের অপচেষ্টা

প্রভাবশালীর বিরুদ্ধে মহিপুর থানা মামলা না নেওয়ায় অন্তঃসত্ত্বা যুবতীর ট্রাইব্যুনালে মামলা

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার

কুয়াকাটায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে হোটেলকর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়...

কলাপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক : চৌরাস্তা এলাকা থেকে ৯০ হাজার টাকার যন্ত্রাংশ উধাও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *