উপশহর ফাঁড়ির এসআই অলক কুমারের তৎপরতায় ৫ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার

উপশহর ফাঁড়ির এসআই অলক কুমারের তৎপরতায় ৫ মাদক কারবারি ও সেবী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকের বিস্তার রোধ ও তরুণ সমাজকে রক্ষায় উপশহর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। আজ রোববার সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অলক কুমারের অত্যন্ত পেশাদার ও দূরদর্শী তৎপরতায় একে একে ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযান চলাকালীন এসআই অলক কুমারের নিখুঁত গোয়েন্দা তথ্য ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অপরাধীরা পালানোর কোনো সুযোগ পায়নি। তার এই সময়োপযোগী ও সাহসী ভূমিকার কারণে অভিযানটি শতভাগ সফল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন কোতোয়ালি এলাকার বাবুল হোসেন (২৫), বাদশা আলম (৪০), শান্দু ইসলাম (২৫), সামিউল ইসলাম (৩০) এবং মালিকা রহমান (২৯)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকাবাসী ও সচেতন মহল উপশহর ফাঁড়ির এসআই অলক কুমারের এই দায়িত্বশীল ও কঠোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয়রা জানান, অলক কুমারের মতো দক্ষ ও সৎ অফিসারের ধারাবাহিক তৎপরতা বজায় থাকলে উপশহরকে দ্রুত মাদকমুক্ত করা সম্ভব হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *