৪৬ বোতল বিদেশি মদ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করলো যশোর বিজিবি

৪৬ বোতল বিদেশি মদ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করলো যশোর বিজিবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ এবং ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেছে।

আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সীমান্তবর্তী এই অভিযান পরিচালিত হয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া বস্তা ও প্যাকেট তল্লাশি করে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৭ হাজার ৭ শত ৫০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সব ধরনের মাদক ও চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন হাসপাতালে ভর্তি

বড় শেখহাটির শীর্ষ মাদক কারবারি সগির ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

“নিজেকে গড়ো” স্লোগানে যশোরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : ৭০ শিক্ষার্থীকে পুরস্কার প...

যশোরে পৃথক হামলা ও সংঘর্ষে আহত ৬

ডিবি পুলিশের জালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী

যশোরের গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে জামায়াতের মতবিনিময় : বস্তুনিষ্ঠ প্রচারণায় সহযোগিতা চেয়ে বার্তা

বারান্দীপাড়ায় চুরির অপবাদে কিশোর স্বাধীনকে পিটিয়ে হত্যা : ৬ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল পোর্ট থানা পুলিশের জালে যুবলীগ নেতা

মাদক সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল : নরেন্দ্রপুরে স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ বহিষ্কার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *