ডিবি পুলিশের জালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী

ডিবি পুলিশের জালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম যশোর শহরের পুরাতন কসবা আজিজ সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, আটক দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের গোপনে একত্রিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় তাঁর সরাসরি ইন্ধন ছিল বলে জানা গেছে। একই সাথে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান শেষে শনিবার রাতেই তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করার পর থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে পৃথক হামলা ও সংঘর্ষে আহত ৬

যশোরের গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে জামায়াতের মতবিনিময় : বস্তুনিষ্ঠ প্রচারণায় সহযোগিতা চেয়ে বার্তা

বারান্দীপাড়ায় চুরির অপবাদে কিশোর স্বাধীনকে পিটিয়ে হত্যা : ৬ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল পোর্ট থানা পুলিশের জালে যুবলীগ নেতা

মাদক সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল : নরেন্দ্রপুরে স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ বহিষ্কার

রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী খোকনের শেষ বিদায়

ইলাহদাদ খান ছিলেন শ্রমজীবী মানুষের বিশ্বস্ত কাণ্ডারি : প্রেসক্লাবে স্মরণসভায় সহযোদ্ধারা

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১৩ নভেম্বর

বিশ্বকে পোলিওমুক্ত করার প্রত্যয়ে রাজপথে রোটারিয়ানরা : যশোরে রোটারি জোনের ঝলমলে শোভাযাত্রা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *