অভয়নগরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী তনুশ্রী অপহরণ!

অভয়নগরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী তনুশ্রী অপহরণ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে “মাসে এক লাখ টাকার বেশি আয়ের কাজ পাইয়ে দেওয়ার” প্রলোভন দেখিয়ে অপহরণ করার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) অপহৃতের পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নম্বর: ২৩, তারিখ: ২৩/০৯/২০২৬) মামলাটি রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্রী তনুশ্রী বিশ্বাস (১৪) খুলনার শিরোমণি এলাকার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে একটি মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। প্রতারক চক্রটি বেশ কিছুদিন ধরে মোটা অঙ্কের বেতনের কাজের প্রলোভন দেখিয়ে তাকে ফুসলে আসছিল।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন— রাতুল শেখ (২১), মুজাহিদ মোল্লা (২৩), তাজউদ্দিন শেখ (৫৫), রানী বেগম (৪৫), তমা খাতুন (১৯) এবং সেকেন্দার শেখ (৪০)। তারা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অপহরণ ও গা ঢাকা দিতে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভয়নগর থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৩০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *