৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে অপশক্তি : ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ  চত্বরে নেতৃবৃন্দের হুশিয়ারি

৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে অপশক্তি : ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ চত্বরে নেতৃবৃন্দের হুশিয়ারি

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

বুধবার (২৮ অক্টোবর) প্রত্যুষে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্য এখনো ত্রুটিমুক্ত করে যথাযথভাবে প্রতিস্থাপন এবং নিরাপত্তা জোরদার করা হয়নি। অতীতে ভাস্কর্যে হামলা ও জুতার মালা দিয়ে অসম্মান প্রদর্শনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

তাঁরা অভিযোগ করেন, সারাদেশে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো উগ্রবাদী হামলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে অবমাননা করছে। গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি এবং মব তৈরি করে কর্মসূচি ব্যাহত করা হচ্ছে। ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে এসব অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

নেতৃবৃন্দ বলেন, ‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগানকে কেন্দ্র করে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ন্যক্কারজনক এবং সরকারের ব্যর্থতার প্রতিফলন। একই সঙ্গে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান তাঁরা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মুক্তিযুদ্ধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সরকারের দোদুল্যমান অবস্থান ও নীরবতা প্রকারান্তরে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার সুযোগ তৈরি করছে বলেও অভিযোগ করেন তাঁরা।

শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সমাবেশের নেতৃবৃন্দ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

১৩ বছর পর ঝিনাইদহের সুলতান হত্যা মামলার প্রধান আসামি সিআইডির জালে

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোটচাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

অসহায় নারীর স্বপ্ন পূরণে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

কোটচাঁদপুরে কিশোরদের বেপরোয়া বাইক চালনায় আতঙ্ক : অভিভাবক মহলে চরম উদ্বেগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *