৩৫ সদস্যকে পুরস্কৃত করলেন এসপি রফিকুল ইসলাম

৩৫ সদস্যকে পুরস্কৃত করলেন এসপি রফিকুল ইসলাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের সুযোগ-সুবিধা পর্যালোচনা এবং ভালো কাজের মূল্যায়নে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ৯:৩০ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

সভার শুরুতেই চলতি মাসের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা)। পরবর্তীতে সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার নিকট তাঁদের পেশাগত ও ব্যক্তিগত সার্বিক সুবিধা-অসুবিধা এবং নানা প্রস্তাবনা তুলে ধরেন।পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে ফোর্সের প্রস্তাবিত আবেদনগুলো শোনেন এবং কল্যাণমূলক অধিকাংশ বিষয়ের তাৎক্ষণিক সমাধান প্রদান করেন।

মাসিক এই সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া, অনুষ্ঠান শেষে যশোর জেলা পুলিশে দীর্ঘ ও কৃতিত্বপূর্ণ সেবা প্রদান শেষে অবসরজনিত ছুটিতে (পিআরএল) গমনকারী ৬ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে ভাবগম্ভীর পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের সুনিপুণ সঞ্চালনায় আয়োজিত এই কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেল কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও ফোর্সবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *