৩ জেলায় একের পর এক রেড!

৩ জেলায় একের পর এক রেড!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোটচাঁদপুর থানা পুলিশ।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে একযোগে যৌথ অভিযান পরিচালনা করে ডাকাত চক্রটির কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল এবং ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে ঘটে যাওয়া একাধিক ডাকাতির রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের সীমান্তবর্তী একাধিক উপজেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে চক্রটির ৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেখানো গোপন আস্তানা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *