১০৫ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

১০৫ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে কোতোয়ালি থানার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি বিশেষ চৌকস টিম এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের বাসিন্দা ওলিয়ার মোল্যার টিনের ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে মোঃ ফুল মিয়া (৪৬) এবং মোঃ ফিরোজ হোসেন (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছে তল্লাশি চালিয়ে যথাক্রমে ৮০ পিস ও ২৫ পিস—সর্বমোট ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​আটককৃতদের পরিচয়:

মোঃ ফুল মিয়া (৪৬), পিতা-মৃত কালু মিয়া, গ্রাম-এনায়েতপুর, থানা-কোতোয়ালি মডেল, জেলা-যশোর।

মোঃ ফিরোজ হোসেন (৫০), পিতা-মোঃ ওলিয়ার মোল্যা, গ্রাম-এনায়েতপুর, থানা-কোতোয়ালি মডেল, জেলা-যশোর।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু শেষে আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *