১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৪ মে ২০২৬) দুপুরে শহরের জেল রোড বেলতলা মোড় এলাকায় এসআই সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, টিচার্স ট্রেনিং কলেজের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে এবং তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. রাসেল হোসেন (৩৭)। তিনি যশোর শহরের কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *