যশোরে নকল লুব্রিকেন্ট তৈরির কারখানার সন্ধান : মালিক অর্ণব জেলহাজতে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় নকল লুব্রিকেন্ট তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটক অর্ণব খান ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (৩ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার একটি বাসাবাড়িতে ভেজাল লুব্রিকেন্ট তৈরি করা হচ্ছে। পরে রাত ৮টার দিকে এসআই জুয়েল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চারতলা ভবনের নিচতলায় নকল পণ্য তৈরির প্রমাণ পায়।
এসময় বিপুল পরিমাণ নকল লুব্রিকেন্ট, কাঁচামাল ও উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৩টি ভর্তি লুব্রিকেন্টের বোতল, ২৫টি খালি বোতল, মোটরচালিত ফিলিং মেশিন, ফুয়েল সিলিং মেশিন, মিশ্রণ যন্ত্র, জেল তৈরির কাঁচামালসহ বিভিন্ন সরঞ্জাম।
এছাড়া ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, এক হাজার খালি বোতল, দুটি হাইড্রোলিক তেলের ড্রাম, প্রায় ১৬৫ লিটার তেল ভর্তি একটি ব্যারেল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার এবং একটি ইনডাকশন ফয়েল সিলার মেশিন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অর্ণব খান দীর্ঘদিন ধরে নামী কোম্পানির ব্র্যান্ড নকল করে এসব ভেজাল পণ্য বাজারজাত করে আসছিলেন। তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *