১০ কেজি গাঁজা উদ্ধার : বন্যাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০ কেজি গাঁজা উদ্ধার : বন্যাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ময়মনসিংহের নান্দাইলে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১০ অক্টোবর ২০২৬) নান্দাইল মডেল থানাধীন মুশুল্লী বাজার সংলগ্ন কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ওপর এই সফল অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল বাছির মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪২) এবং একই জেলার কসবা থানার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর মসজিদপাড়া এলাকার মৃত আনিস মিয়ার মেয়ে বন্যা আক্তার (৩৬)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে গোয়েন্দা দল তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। সেই সঙ্গে অভিযানের প্রয়োজনীয় স্থিরচিত্র ও দালিলিক প্রমাণাদি সংরক্ষণ করা হয়।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *