স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ে কমিটির সভা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক মহলে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ অনুযায়ী, মেহেদী হাসান জনির নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি সভা বন্ধ করে সভাপতির ওপর হামলা চালান। এ সময় তারা ‘মামুন আমাদের পাঠিয়েছে’ বলে হুমকি দেয় বলে অভিযোগ করেন সভাপতি কণি। পরে তিনি শার্শা উপজেলা প্রেসক্লাবে বিষয়টি জানান।
গত ১২ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের অনুমোদনে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি গঠিত হয় এবং তানজির ইসলাম খান কণিকে সভাপতি করা হয়।
ঘটনার প্রতিবাদে শিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে সভা চলাকালে সভাপতির ওপর হামলা বিদ্যালয়ের মর্যাদার ওপর আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, মেহেদী হাসান জনির বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, জনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন


