শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি নিয়মিত মামলায় তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাহাবুদ্দীন বিশ্বাস (৬০)। তিনি শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানার লক্ষণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তার সাহাবুদ্দীন বিশ্বাস লক্ষণপুর পূর্বপাড়া গ্রামের মৃত মইউদ্দিন বিশ্বাসের ছেলে। শার্শা থানার মামলা নম্বর ২৩ (তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬) এবং জিআর নম্বর ৩০২-এর আওতায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা ও বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মহম্মদপুরে দুই গোষ্ঠীর বিরোধ ঘিরে উত্তেজনা : পাল্টাপাল্টি অভিযোগ

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব : সভাপতি খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *