শারদীয় দুর্গাপূজায় বাগেরহাটে সর্বোচ্চ নিরাপত্তা : পূজামণ্ডপ পরিদর্শনে  জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজায় বাগেরহাটে সর্বোচ্চ নিরাপত্তা : পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বাগেরহাট প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

 মঙ্গলবার জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার জনাব মোঃ জামিরুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ সরাসরি পরিদর্শন করেন এবং নিরাপত্তার সার্বিক দিকগুলো খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ এই দুই কর্মকর্তা সংশ্লিষ্ট মণ্ডপগুলোর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তাঁরা মণ্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে বাগেরহাটের পুলিশ সুপার জনাব মোঃ জামিরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। সেই সাথে পুরো জেলাজুড়ে বিশেষ মোবাইল পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পূজা চলাকালীন যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *