বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম মোল্লা (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন উদয়পুর গ্রামস্থ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। উদয়পুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন নাইম মোল্লাকে আটক করা হয় এবং তাঁর দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মোল্লারহাট থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
