মোবাইলে প্রধানমন্ত্রীর ছবি মেলায় বাগেরহাট বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

মোবাইলে প্রধানমন্ত্রীর ছবি মেলায় বাগেরহাট বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি 

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের কবলে পড়ে অপহৃত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজি। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাইভেটকারের গতিরোধ, ভাঙচুর ও মোবাইল ফোন তল্লাশির একপর্যায়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তাঁর সফরসঙ্গী বিএনপি নেতা মো. শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। তবে একই গাড়িতে থাকা মঈন উদ্দিন ও চালক হাসান কোনোমতে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, ঢাকা থেকে প্রাইভেটকারে করে তাঁরা বাগেরহাটের দিকে আসছিলেন। পথে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া অংশে কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাধা বিপত্তি পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক তাঁদের গাড়িটি ঘিরে ফেলে এবং ভাঙচুর চালায়। এ সময় যাত্রীদের মারধর করে সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ দিয়ে মঈন উদ্দিন আরও বলেন, হামলাকারীরা তাঁদের প্রত্যেকের মোবাইল ফোন ও মানিব্যাগ খুঁটিয়ে তল্লাশি করে। তল্লাশি শেষে তাঁকে এবং চালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির মোবাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির দলীয় কর্মসূচির ছবি দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা এবং তাঁকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন জানিয়ে মঈন উদ্দিন বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবেও মনিরুল হক ফরাজিকে উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি মহাসড়কের এক পাশে পড়ে আছে বলে একটি সূত্রে খবর মিললেও নিরাপত্তাজনিত কারণে তাঁরা এখনো সেখানে যেতে পারেননি।

এ প্রসঙ্গে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের কাছ থেকেই তাঁরা মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার খবর পেয়েছেন। এই অপহরণের নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত দাবি করে তিনি জানান, দলের পক্ষ থেকে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজির নিখোঁজ বা অপহরণ হওয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই প্রথম জানতে পেরেছেন এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ২০২৪ সালের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান : ৪ হাজার ৬৮ কোটি টাকার বন্দর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্র...

বাগেরহাটে সুধী সমাবেশে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আইজিপির কঠোর বার্তা

বাগেরহাট জেলা সফরে আইজিপি মো. আলী হোসেন ফকির : পুলিশ সুপার কর্তৃক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

বাগেরহাটে ধানের ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

শারদীয় দুর্গাপূজায় বাগেরহাটে সর্বোচ্চ নিরাপত্তা : পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটে অনলাইন জুয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার : ১০টি স্মার্টফোন জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *