শহীদ আব্দার ফারুকের ১৯তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা ও কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী অমিত

শহীদ আব্দার ফারুকের ১৯তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা ও কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক শহীদ আব্দার ফারুকের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি ও রুহের মাগফিরাত কামনায় গভীর শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত মরহুমের কবর জিয়ারতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতকালে যশোরের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁর সাথে ছিলেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
  • সাবেরুল হক সাবু, সভাপতি, যশোর জেলা বিএনপি।

  • দেলোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক, যশোর জেলা বিএনপি।

  • রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সভাপতি, যশোর নগর বিএনপি।

  • এহসানুল হক সেতু, সাধারণ সম্পাদক, যশোর নগর বিএনপি।

এছাড়াও যশোর জেলা, নগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদ আব্দার ফারুকের আত্নার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের ও দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শহীদ নেতার ত্যাগের কথা স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *