শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

চৌগাছা প্রতিনিধি 

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

আগামী শনিবারের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে যশোরের চৌগাছায় প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর কৃষকদল। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চৌগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সভায় আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা কৃষকদলের সদস্য ও উপজেলা কৃষকদলের ১ নম্বর সদস্য ফুল মিয়া, পৌর কৃষকদলের সভাপতি মিলন বিশ্বাস, সিনিয়র সহসভাপতি রিপন মিয়া, সহসভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক ও বি এম একলাস হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার এবং দপ্তর সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে শনিবারের সমাবেশে সব স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিক গতি বাড়ানো এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শফিক কৃষকদলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন এবং দলীয় কর্মকাণ্ড আরও সক্রিয় করার পাশাপাশি শনিবারের সমাবেশ সফল করার ওপর গুরুত্ব দেন। এ সময় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক ঐক্য, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সামনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন

কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে যশোরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে কলাপাড়ায় মাঠ মহড়া : উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

মহম্মদপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীর ঐচ্ছিক তহবিল থেকে সহায়তা পেল ৫০ পরিবার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *