যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা-এ আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। জেলার ৮টি উপজেলায় মোট ৮২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় মোট ৩০ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২২ হাজার ২১৭ জন, দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৩৮৫ জন, এসএসসি (ভোকেশনাল) ১ হাজার ৭০৮ জন এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ২২ জন। পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রের সংখ্যা যথাক্রমে ৫৩টি, ১৬টি, ১১টি ও ২টি।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া কেন্দ্রের আশপাশের ২০০ গজ এলাকায় পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা জারি থাকবে।
প্রশাসন আরও জানায়, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবৈধ অস্ত্র, লাঠি বা ধারালো বস্তু বহন, ফটোকপি মেশিন ব্যবহার এবং লাউডস্পিকার বা যেকোনো ধরনের শব্দযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারও নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

ফাইল ছবি।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *