যশোরে ‘মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালা

যশোরে ‘মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর অঞ্চলের প্রভাবশালী উন্নয়ন সংস্থা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩৫ জন কর্মকর্তার অংশগ্রহণে ‘মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) যশোর শহরের কারবালা এলাকায় আরআরএফ কনফারেন্স রুমে ধুমঘাট এন্টারপ্রিনিয়র ট্রেনিং একাডেমি-ডেটা বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী এ প্রশিক্ষণের আওতায় প্রায় সাড়ে তিন ঘণ্টার একটি নিবিড় প্র্যাকটিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে সংবাদ বিজ্ঞপ্তি লেখার কলাকৌশল, ইতিবাচক সংবাদ প্রকাশের লক্ষ্যে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ উন্নয়নের কৌশল এবং কোনো সাংবাদিক বা কনটেন্ট ক্রিয়েটর হঠাৎ ক্যামেরা নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হলে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, সেসব বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পুরো কর্মশালাটি পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক, ইভেন্ট প্ল্যানার ও লেখক মনিরুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর (ডিডিএলজি) যশোরের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) পরিচালক (ক্ষুদ্র ঋণ কর্মসূচি) অরুণ কুমার বিশ্বাস।
সনদপত্র বিতরণ শেষে প্রধান অতিথি রফিকুল হাসান বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতেও মিডিয়া হ্যান্ডেলিং ও পাবলিক কমিউনিকেশন অত্যন্ত জরুরি।’
বিশেষ অতিথির বক্তব্যে অরুণ কুমার বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা। পাবলিক কমিউনিকেশন ও মিডিয়া হ্যান্ডেলিং বেশ জটিল বিষয়। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’ তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী পর্বে কর্মশালায় অংশগ্রহণকারী প্রথম আলোর বিজ্ঞাপন সহযোগী নুরুন্নবী হৃদয়ের সঞ্চালনায় নিজেদের অনুভূতি ব্যক্ত করেন অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এদের মধ্যে ছিলেন আরআরএফ যশোরের সহকারী প্রশিক্ষক উম্মে সুমাইয়া, হেইফার ইন্টারন্যাশনাল যশোরের প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম, আদ-দ্বীন ওয়েলফেয়ার যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক (কর্মসূচী) রুহুল আমিন, প্রিজম অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসলিমা খাতুন এবং জাগরণী চক্র ফাউন্ডেশন যশোরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইমতিয়াজ হায়দার। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *