“চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে শিক্ষার্থীরা”: উদ্বোধনী মঞ্চে উপাচার্য ড. ইমরান খান

“চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে শিক্ষার্থীরা”: উদ্বোধনী মঞ্চে উপাচার্য ড. ইমরান খান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেইনিং ইনস্টিটিউটের আয়োজনে এবং যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় ব্যবসায় শিক্ষা অনুষদের চার বিভাগের ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। তিনি বলেন, “শিক্ষার্থীরা শুধু চাকরি করবে না, বরং চাকরি সৃষ্টি করবে—এটাই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মিশন ও ভিশন। এজন্য শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ তাদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করবে।”
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাতেমা সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস এবং প্রশিক্ষণ কর্মশালার কোর্স ডিরেক্টর মো. তানজীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর মিফতাহুল জান্নাত রিপা।
আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *