যশোরে বাসে তল্লাশি : এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক

যশোরে বাসে তল্লাশি : এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে এক হাজার পিস ইয়াবাসহ আলেয়া বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটক আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে চাঁচড়া তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশে অভিযান চালানো হয়। এসময় বেনাপোল থেকে যশোরগামী ‘জাহিদ জে এন সুপার’ নামে একটি লোকাল বাসে তল্লাশি চালায় অধিদপ্তরের একটি চৌকস দল। বাসের যাত্রী আলেয়া বেগমের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *