যশোরে পৃথক সহিংসতার ঘটনায় ৩ জন হাসপাতালে

যশোরে পৃথক সহিংসতার ঘটনায় ৩ জন হাসপাতালে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের পৃথক তিনটি স্থানে পূর্বশত্রুতা, যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জের ধরে এক যুবক ও দুই গৃহবধূসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) যশোর সদর উপজেলা, কেশবপুর ও বেনাপোল এলাকায় এসব পৃথক হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝাউদিয়ায় পূর্বশত্রুতার জেরে হামলা:

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় রুবেল হোসেন (২৭) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। আহত রুবেল ওই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কামাল (২২) সহ ৩ জন ব্যক্তি রুবেলের বাড়িতে অনাধিকার প্রবেশ করে তাঁর ওপর এই হামলা চালায়। এতে রুবেলের মাথা ও মুখে গুরুতর কাটা জখম হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেশবপুরে যৌতুকের দাবিতে নির্যাতন ও চুল কর্তন:

অন্যদিকে, কেশবপুর উপজেলার মাধবপুর গ্রামে যৌতুকের দাবিতে ফারজানা আক্তার সুমি (৩০) নামের এক গৃহবধূর ওপর বর্বরোচিত শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী মাহাবুরের (৪৭) বিরুদ্ধে। ভুক্তভোগী সুমির ভাষ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর সকালে তাঁকে ঘরের মধ্যে জিম্মি করে মাথার চুল কেটে দেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার সকাল ১০টার দিকে কাঠের চলা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে সুমির মা চম্পা খাতুন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

বেনাপোলে গৃহবধূকে মারধর, অবস্থার অবনতি:

এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা (অফিসপাড়া) এলাকায় পারিবারিক বিরোধের জেরে রেশমা (৪৫) নামের এক নারী তাঁর স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন। অভিযুক্ত স্বামী মো. আমিন শেখ (৫০) একজন ভারতীয় নাগরিক। ঘটনার সময় রেশমা তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে গিয়ে তাকে মারধর করা হলে পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *