যশোরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১ : জেলা জুড়ে চিকিৎসাধীন ১৫ ডেঙ্গু রোগী

যশোরে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১ : জেলা জুড়ে চিকিৎসাধীন ১৫ ডেঙ্গু রোগী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) যশোর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত যশোর জেলায় মোট ৩৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৩৪৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। এছাড়া আশঙ্কাজনক হওয়ায় এক ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর বা রেফার করা হয়েছে। চলতি বছরে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়া ব্যক্তিটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে এবং মশার লার্ভা ধ্বংসে সর্বসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *