যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় মাটি বহনকারী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চঞ্চল হোসেন (৩৫)যশোর সদর উপজেলার নওদাগা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি শুকপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল শুকপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন চঞ্চল হোসেন। পথে চৌগাছা উপজেলার সৈয়দপুর এলাকায় পৌঁছালে মাটি বহনকারী একটি অজ্ঞাত ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কামুক্ত।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *