স্ফুলিঙ্গ রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলায় ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২৪ জন সুস্থ হয়েছেন। এ সময়ে কাউকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন


