যশোর স্টেডিয়ামপাড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি!

যশোর স্টেডিয়ামপাড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় গভীর রাতে চোর সন্দেহে সোহেল (২২) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সোহেল যশোর সদর উপজেলার বারান্দিপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সোহেলকে স্টেডিয়ামপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে চোর সন্দেহে উত্তেজিত জনতা তাকে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিস্থিতি দেখে তরিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে আহত সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীর আঘাতের চিহ্ন থাকলেও তিনি আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনাটির বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *