যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি ২য় পত্রে অনুপস্থিত ৩,৪২৯ পরীক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি ২য় পত্রে অনুপস্থিত ৩,৪২৯ পরীক্ষার্থী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রে ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিবন্ধিত ১ লাখ ১২ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৬০ জন অংশ নেন। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় ৬৫২, বাগেরহাটে ২৫২, সাতক্ষীরায় ৩৯১, কুষ্টিয়ায় ৪১০, চুয়াডাঙ্গায় ২৪৬, মেহেরপুরে ১১২, যশোরে ৪৭৩, নড়াইলে ১৫৫, ঝিনাইদহে ৪৮৮ এবং মাগুরায় ২৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার কয়েকটি কেন্দ্র থেকে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *