যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলে বৃক্ষরোপণ ও র‍্যালি

যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলে বৃক্ষরোপণ ও র‍্যালি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় সোমবার যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একটি র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি আবু হুসাইন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূগোলের প্রভাষক মোছা. কবিতা পারভীন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *