যশোর জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

যশোর জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার সার্বিক মান যাচাই এবং অবকাঠামোগত উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা করতে হাসপাতালটিতে এক ঝটিকা পরিদর্শন চালিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে বারোটার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ হাসপাতাল প্রাঙ্গণে এসে পৌঁছান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের একাধিক জরুরি ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং সাধারণ রোগীদের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ করে, চিকিৎসাকেন্দ্রে নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং কার্ডিয়াক এনজিওগ্রাম ইউনিটের নির্মাণকাজের ব্যয় বরাদ্দ ও বাস্তবায়নের কারিগরি দিক নিয়ে উপস্থিত সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে তিনি বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকৌশলী মারুফ হাসান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত, ডা. আহসান কবির বাপ্পী এবং যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানাসহ হাসপাতালের অন্যান্য প্রশাসনিক ও জুনিয়র চিকিৎসাবৃন্দ।

পরিদর্শন পর্ব শেষে ড. মোস্তাফিজুর রহমান হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসক দলের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *