যশোর চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

যশোর চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মজিদ মন্ডল ওরফে মান্দার (৮০) চৌগাছা উপজেলার ষোলআ বাজার এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে চৌগাছা থানার ষোলআ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফাইল ছবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *