যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক সফল মন্ত্রী এবং বৃহত্তর যশোর উন্নয়নের রূপকার ও কারিগর মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১০ নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভায় মরহুম নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, জাতীয় নেতা তরিকুল ইসলাম ছিলেন অবহেলিত যশোরের আধুনিক অবকাঠামো ও সার্বিক উন্নয়নের মূল কারিগর। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *