মানহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং জোরদারের দাবি : যশোরে বিশ্ব মেট্রোলজি দিবসের সভা

মানহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং জোরদারের দাবি : যশোরে বিশ্ব মেট্রোলজি দিবসের সভা

শহিদ জয়
“বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬” উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। তিনি ব্যবসা-বাণিজ্যে সঠিক পরিমাপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান প্রকৌশলী মো. আসলাম শেখ তার বক্তব্যে বিএসটিআই’র সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং সর্বস্তরে সঠিক পরিমাপ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ব মেট্রোলজি দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন।
আলোচনা সভায় যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বাজার মনিটরিং জোরদার এবং বিএসটিআই মান সনদবিহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান বলেন, বিএসটিআই মানচিহ্নযুক্ত পণ্যের ওপর মানুষের আস্থা রয়েছে।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *