মহেশপুরে দুই ভুয়া ডিবি আটক

মহেশপুরে দুই ভুয়া ডিবি আটক

‎রফিক মন্ডল মহেশপুর থেকে ফিরে।। ‎ঝিনাইদহের মহেশপুরে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাসান কবির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে মহেশপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরেকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হাসান কবির যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের আলি হোসেনের ছেলে। প্রায় তিন দিন আগে তিনি আত্মীয় পরিচয়ে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়ায় জলিল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থান করে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

‎ অভিযোগ রয়েছে, ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের একটি মামলা নিষ্পত্তির কথা বলে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন হাসান কবির। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে তাঁর পরিচয় ভুয়া বলে নিশ্চিত হন এলাকাবাসী। এরপর স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণধোলাই দেন এবং পরে মহেশপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ডিবি পরিচয়ে প্রতারণার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে খোসালপুর গ্রামের মারুফত আলী নামের আরেক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎‎ স্থানীয়দের দাবি, এলাকায় এধরনের ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। তারা এবিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকি !

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *