সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চিকিৎসকের : ওসির দাবি ‘ধর্ষণ মামলা’

সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চিকিৎসকের : ওসির দাবি ‘ধর্ষণ মামলা’

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানি। বুধবার (১৮ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার শ্যালিকাকে জিম্মি করে এবং পারিবারিক ছবি ব্যবহার করে একটি চক্র তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।

ডা. রাফসান জানি জানান, তার শ্যালিকা মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং ছোটবেলা থেকেই তিনি তাকে লালন-পালন করছেন। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে কিছু ব্যক্তিগত ছবি ব্যবহার করে একটি অসাধু চক্র তার কাছে বড় অঙ্কের টাকা দাবি করছে। তিনি অভিযোগ করেন: গত ৮ মার্চ ‘স্বদেশ বিচিত্রা’র সাংবাদিক পরিচয় দিয়ে আসিফ আকবর সেতু নামে একজন ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তার শ্যালিকাকে প্ররোচিত করে একটি ভিডিও বার্তা তৈরি করা হয় এবং মিথ্যা অভিযোগ ছড়ানোর হুমকি দেওয়া হয়।

চিকিৎসক আরও দাবি করেন, গত ১২ মার্চ একটি টেলিভিশনের নাম ভাঙিয়ে এশিয়ান টিভির শামীমসহ কয়েকজন তাকে শহরের মাইকপট্টি এলাকার একটি অফিসে ডেকে নেন। সেখানে ‘নিউজ বন্ধ’ ও ‘মামলা থেকে রক্ষার’ প্রতিশ্রুতি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া মণিরামপুরের সাংবাদিক সুমন ও জাকির তার শ্যালিকাকে ফেরত দেওয়ার বিনিময়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ডা. রাফসান যখন চাঁদাবাজির অভিযোগ তুলছেন, ঠিক তখনই মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, ওই চিকিৎসকের বিরুদ্ধে তার শ্যালিকা নিজেই ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে ডা. রাফসান জানি তার শ্যান।লিকার সন্ধান পেতে এবং এই ‘ষড়যন্ত্র’ থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

যশোরে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন ছবি-সংগৃহীত

আরো পড়ুন

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *