মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুরে দ্রতগামী ট্রাকের চাপায় ইউনুস আলী (৪৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত ১০টার দিকে মণিরামপুর পৌর শহরের গোহাটা মোড় সংলগ্ন প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মণিরামপুর পৌর শহরের দক্ষিণ পাশে নিহত ইউনুস আলীর একটি কোমল পানীয়ের পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ঘুঘুরাইলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাজারের গোহাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যশোরগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে যশোর থেকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *