মণিরামপুরে জামায়াত ও ছাত্রদল নেতার ওপর পৃথক হামলা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতা এবং কলেজ ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

যশোর জেলা পূর্বের সাবেক শিবির সভাপতি ও মণিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ.স.ম. ওবায়দুল্লাহ হামলার শিকার হয়েছেন। তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে কাঁচাবাজার এলাকায় পৌঁছালে ইজাজুলসহ অজ্ঞাত চার-পাঁচজন তার গতিরোধ করে। হামলাকারীরা রড দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। ওবায়দুল্লাহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার পাড়িয়ালী গ্রামের বাছির আহম্মেদের ছেলে।

 অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি যাওয়ার পথে কাঠালতলা-হালসা রোডে হামলার শিকার হন কলেজ ছাত্রদল নেতা সিফাত আল সাফিন। একদল দুর্বৃত্ত তাকে মারপিট করে আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, দুটি পৃথক হামলার ঘটনার বিষয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *