ভুয়া এসআই আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে মোবাইল কেনা ও প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার পিতার নাম রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোরের মোবাইলের শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে তিনি দুটি মোবাইল ফোন ক্রয় করেন। এ সময় তিনি নিজেকে পুলিশ এসআই পরিচয় দেন। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত হয় বান্না। এমনকি ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পরে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্নাকে শনাক্ত করে এমকে রোড থেকে শুক্রবার আটক করেন। রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এদিকে, অপর একটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *