পুনরায় সরকারি ব্যবস্থাপনায় বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন

বেনাপোল প্রতিনিধি :

বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটের ‘বেতনা কমিউটার’ এবং বেনাপোল-মোংলা রুটের ‘মোংলা কমিউটার’ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ । নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের নির্ধারিত ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে ট্রেন দুটি আবারও সরকারি ব্যবস্থাপনায় চলাচল শুরু করেছে, যাতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও নাগরিকেরা ।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বানের পর যাচাই-বাছাই শেষে ঢাকার মিরপুর দারুস সালাম রোডের ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে ট্রেন দুটি পরিচালনা শুরু করলেও চুক্তির শর্ত অনুযায়ী পাওনা পরিশোধে ব্যর্থ হয়। এর ফলে ২৮ এপ্রিল থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

ট্রেন দুটি পুনরায় সরকারি তদারকিতে আসায় যাত্রী সাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে। যাত্রী আরিফা বেগম ও মোজাম্মেল হক জানান, সরকারি তদারকি বাড়ানোর পাশাপাশি চোরাই পণ্য পরিবহন রোধে সতর্কতা এবং বগি সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তারা রেলের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে যাত্রী সেবার মান বাড়ানোর দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, সরকারি ব্যবস্থাপনায় ফিরে আসায় যাত্রী যাতায়াত বাড়ছে এবং সেই সাথে রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও জানান যে, যাত্রী সেবায় রেলওয়ে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৩ নভেম্বর এই রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ২০১০ সাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চলার পর বিভিন্ন সময় বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছিল। তবে বেসরকারি ব্যবস্থাপনায় সেবার মান নিম্নমুখী হওয়া এবং চোরাকারবারিদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ২০১৩ সালে এটি পুনরায় সরকারি অধীনে আসে। পরবর্তীতে ২০১৭ সাল থেকে লাভজনক এই রুটে দিনে দুবার করে কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *