বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটে বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন নলুয়া (নালুয়া) বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দুখু মিয়া (৪৬)।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলুয়া বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুখু মিয়াকে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চিতলমারী থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

