যোগ্য পুলিশ সদস্য বাছাইয়ে যশোর পুলিশ লাইন্সে বিশেষ পদোন্নতি পরীক্ষা

যোগ্য পুলিশ সদস্য বাছাইয়ে যশোর পুলিশ লাইন্সে বিশেষ পদোন্নতি পরীক্ষা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ৭টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অত্র জেলা হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী কনস্টেবল থেকে নায়ক/এটিএসআই, নায়ক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রার্থী সকল পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত পরীক্ষার বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর সুনির্দিষ্ট প্যারেড পারফরম্যান্স, সাক্ষাৎকার গ্রহণ করেন এবং অস্ত্র খোলা-জোড়া দেওয়ার পেশাগত দক্ষতা সরেজমিনে পরীক্ষা করেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণকালে বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, যশোর “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, যশোর পুলিশ লাইন্সের আরআই পরিদর্শক (সশস্ত্র) মোঃ মনিরুল ইসলামসহ পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং পরীক্ষায় অংশ নেওয়া জেলা পুলিশের সদস্যগণ।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *