বাগআঁচড়া থেকে গাঁজাসহ ১ জন গ্রেফতার

বাগআঁচড়া থেকে গাঁজাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর):

যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ফয়সাল আহম্মেদ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ ৯ জুলাই ২০২৬ তারিখ বেলা ১১:১০ ঘটিকায় শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকার জোহরা মেডিকেল সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) গোরাচাঁদ দাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ ফয়সাল আহম্মেদকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি মোঃ ফয়সাল আহম্মেদ শার্শা থানার বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের রফিকুল ইসলাম ও জাহানারা খাতুনের ছেলে।

মাদক উদ্ধারের এই ঘটনায় আসামির বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ ৯ জুলাই ২০২৬ তারিখেই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *