পদ হারালেন তিন ব্যাংকের এমডি

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

স্ফুলিঙ্গ ডেক্স :

বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)—এই তিন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নির্দিষ্ট মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্বে থাকার কথা থাকলেও চুক্তির অবশিষ্ট সময়সীমা বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত তিনটি পৃথক আদেশ পাঠানো হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত ওই চিঠিতে ব্যাংক পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের এমডি ও সিইওদের চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাঁদের মেয়াদের অবশিষ্ট সময় বাতিলের ব্যাপারে সরকার সম্মতি জ্ঞাপন করেছে। ব্যাংক কোম্পানি আইন ও চুক্তি অনুযায়ী তাঁদের অপসারণে কার্যকর আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই নির্দেশনার ফলে পদে থাকা হারাচ্ছেন—বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান, অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।

চিঠি পাওয়ার পর আইন ও চুক্তির ধারা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। একদিনেই শীর্ষ সারির তিন সরকারি ব্যাংকের প্রধানকে অপসারণের এ ঘটনা রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতের পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক কাঠামোর বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন পিআইবি’র সহযোগী সম্পাদক শাহীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *