স্ফুলিঙ্গ রিপোর্ট :
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে ক্লাবে উপস্থিত হয়ে এই দায়িত্ব বুঝে নেন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান।
বিজ্ঞাপন
কমিশনের দায়িত্ব হস্তান্তরকালে প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকতসহ আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দায়িত্বভার গ্রহণের পর পরই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচন সংক্রান্ত দৈনন্দিন কার্যাবলি পরিচালনার সুবিধার্থে ক্লাবের তৃতীয় তলার একটি কক্ষ আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। উক্ত কক্ষ থেকেই নির্বাচন কমিশন ভোটার তালিকা পর্যালোচনা, মনোনয়নপত্র প্রস্তুত ও চূড়ান্ত তালিকা প্রকাশসহ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

