‘নবচেতনা’র ব্যতিক্রমী ধরিত্রী দিবস পালন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গোলাপ গাছ বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
“আমাদের শক্তি, আমাদের গ্রহ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শুরু হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ উপহারের এই উদ্যোগ শহরবাসীর দৃষ্টি কাড়ে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও পথচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন বর্জ্য সংগঠনের ভ্রাম্যমাণ বুথে জমা দেন। বিনিময়ে তারা একটি করে গোলাপের চারা গ্রহণ করেন। এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
কর্মসূচির সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য মিলন শেখ আপন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনা, মামুনুর রশিদ চাঁদ, আসাদুজ্জামান মিঠু,শাহরিয়ার বিশ্বাস সোহাগ, মনজুর কাদের মঞ্জু, বিউটি খাতুন,শাহিন ইসলাম বিশালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির সমন্বয়ক মিলন শেখ আপন বলেন, “প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। বিশ্ব ধরিত্রী দিবসকে ঘিরে আমরা চাই মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ উপহার দেওয়ার মাধ্যমে একটি সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবীর বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
দিবসটি উপলক্ষে শহরজুড়ে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হয়। পরিবেশ সুরক্ষায় ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *