স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নয়নের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর সংবাদ পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ও সান্ত্বনা জানাতে তাৎক্ষণিকভাবে নিহতের বাসভবনে ছুটে যান যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন এবং নওয়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা শাহিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য (সবরে জামিল) দান করেন। পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার সময়সূচি ও দাফনের স্থান পরবর্তীতে স্থানীয়ভাবে জানিয়ে দেওয়া হবে। ছবি সংগৃহীত।
