ধান ৩৬ ও চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার : যশোরে প্রধান অতিথি প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। এছাড়া উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌর প্রশাসক (ডিডিএলজি) মোঃ রফিকুল হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সেফাউর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার হক।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের সংগ্রহ কার্যক্রম গত ৩ মে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ বছর জেলার আটটি উপজেলায় ধান ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন, চাল ৩৩ হাজার ১৫৯ মেট্রিক টন, আতপ চাল ৯২৩ মেট্রিক টন এবং গম ২৬৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে যশোর সদর উপজেলায় ধান ২ হাজার ৮৬৫ মেট্রিক টন, চাল ৯ হাজার ৪৬৬ মেট্রিক টন এবং গম ৬৭ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলাতেও পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
সরকার নির্ধারিত দরে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে “আগে আসলে আগে বিক্রি” ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। তবে আগ্রহী কৃষকের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুদ আরও শক্তিশালী হবে। প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার কৃষিখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষক কার্ড চালু এবং সেচ কার্যক্রমে ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ফলে উৎপাদনে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *