দালাল ও চোর চক্রের খপ্পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল

দালাল ও চোর চক্রের খপ্পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক অসহায় নারীর ব্যাগ থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের অত্যন্ত ব্যস্ততম ক্যাশ কাউন্টারের সামনে আজ বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে এই চুরির ঘটনাটি ঘটে। অসুস্থ ছেলের চিকিৎসার টাকা হারিয়ে ওই নারী এখন চরম বিপাকে পড়েছেন। ভুক্তভোগী নারীর নাম মোছাঃ আয়েশা (৪০)। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের দোকুর হোসেনের স্ত্রী।

ভুক্তভোগী আয়েশা বেগম জানান, তাঁর ছেলে বেশ কিছুদিন ধরে অসুস্থ। আজ সকালে ছেলেকে ডাক্তার দেখাতে এবং উন্নত চিকিৎসা করাতে তিনি গ্রামের বাড়ি থেকে যশোর জেনারেল হাসপাতালে আসেন। সকাল ১১টার দিকে টিকিট কাটা ও সরকারি ফি জমা দেওয়ার জন্য তিনি হাসপাতালের বহির্বিভাগের ক্যাশ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

কাউন্টারে রোগীর স্বজনদের উপচে পড়া ভিড় ছিল। এই সুযোগে কোনো এক চতুর পকেটমার বা চোর চক্রের সদস্য তাঁর ব্যাগের চেইন খুলে ভেতরে থাকা নগদ ১ হাজার ৫০০ টাকা সুকৌশলে হাতিয়ে নিয়ে চম্পট দেয়। কাউন্টারের সামনে টাকা দেওয়ার সময় আয়েশা বেগম দেখতে পান তাঁর ব্যাগে রাখা টাকাগুলো আর নেই। ছেলের চিকিৎসার জন্য আনা এই সম্বলটুকু হারিয়ে হাসপাতালের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন এই মা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টাকা চুরির বিষয়টি টের পাওয়ার পরপরই আয়েশা বেগম হাসপাতালে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীদের জানান। হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে এমন চুরির ঘটনায় সাধারণ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, যশোর জেনারেল হাসপাতালে প্রায়শই দালাল, অজ্ঞান পার্টি এবং পকেটমার চক্রের উপদ্রব দেখা যায়। কাউন্টারের সিসিটিভি ফুটেজ চেক করে দ্রুত এই চোরকে শনাক্ত করা এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আয়েশা। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *